ঢাকা ০৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জনগণই হুমকির জবাব দেবে: সমাজকল্যাণমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

‘দেখে নেব, ফেলে দেব’ ধরনের হুমকির বিরুদ্ধে জনগণের প্রতিক্রিয়া হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর ১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চোপাগাড়ি থেকে হাটপাড়া সড়কের কাজ উদ্বোধনকালে এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকারের গঠনের শুরু থেকেই বিভিন্ন রাজনৈতিক দল উসকানিমূলক বক্তব্য দিচ্ছে। তিনি বলেন, জনগণ তাদের দায়িত্ব দিয়েছে কাজ করার জন্য এবং সরকার দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় কাজ করে যাচ্ছে।

ডা. জাহিদ হোসেন বলেন, দেশের অর্থনীতিকে পুনর্গঠন করা এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়া সরকারের লক্ষ্য। তিনি বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেন, তারা হুমকি-ধমকি ও নির্যাতনকে ভয় পায়নি এবং এখনও পায় না।

মন্ত্রী বিরোধীদের উদ্দেশ্যে বলেন, জনগণের কাছে গিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি বলেন, জনগণ যদি তাদের পছন্দ করে, তাহলে রাজনৈতিকভাবে এগিয়ে যাওয়ার পথ তৈরি হবে।

সড়ক উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন, উপজেলা এলজিআরডি কর্মকর্তা সিরাজুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

জনগণই হুমকির জবাব দেবে: সমাজকল্যাণমন্ত্রী

আপলোড সময় : ০৪:০৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬