ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লার দুই পুলিশ সদস্যকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত থেকে ধরে নেওয়ার ১৪ ঘণ্টা পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি দুই পুলিশ সদস্যকে ফেরত দিয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের হস্তান্তর করে।

ফেরত দেওয়া দুই পুলিশ সদস্য হলেন, ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইমরান এবং কনস্টেবল রোহিত। বিজিবি জানায়, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল সীমান্তবর্তী মেইন পিলারের কাছে বিএসএফ ৪৯ ব্যাটালিয়নের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদক উদ্ধারে অভিযানে গিয়ে পুলিশ সদস্যরা আটক হন। কনস্টেবল রোহিত পথ চিনতে না পেরে এক মাদক কারবারির বাড়ির দিকে ধাওয়া করতে থাকেন। স্থানীয়দের অভিযোগ, এ সময় তাকে ভারতীয় সীমান্ত এলাকার মাদক কারবারি ও তার সহযোগীরা আটক করে।

হস্তান্তর প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)’র কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম শরিফুল ইসলাম, দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন, ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন এবং শশীদল বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ তাকবীর হোসেন।

তবে তারা কীভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

কুমিল্লার দুই পুলিশ সদস্যকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে

আপলোড সময় : ০৩:৫৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬