ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে লেগুনার সিটের নিচে উদ্ধার এলজি ও কার্তুজ, গ্রেপ্তার এক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী এলাকায় লেগুনার চালকের সিটের নিচে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় মো. মিজানুর রহমান নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) চট্টগ্রাম নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (১ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন টেক্সটাইল এম. আলম গ্যাস স্টেশনের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালনা করে নগর পুলিশের ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল।

গ্রেপ্তার মিজানুর রহমান (৪৮) খাগড়াছড়ি সদর এলাকার মো. তাজুল ইসলামের ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ আরিফিন বাজার এলাকায় বসবাস করতেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি লেগুনায় অবস্থানরত দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে মিজানুর রহমানকে আটক করা হলেও তার সহযোগী নিজাম উদ্দিন পালিয়ে যান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজানুর পুলিশকে জানিয়েছেন, উদ্ধার করা অস্ত্র ও কার্তুজ বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন। তবে সেগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। এ ঘটনায় গ্রেপ্তার মিজানুর রহমান ও পলাতক নিজাম উদ্দিনের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর ২ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামে লেগুনার সিটের নিচে উদ্ধার এলজি ও কার্তুজ, গ্রেপ্তার এক

আপলোড সময় : ০১:৫৫:১৯ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬