ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফরিদপুরে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২০৯ Time View

ফরিদপুর সদর উপজেলায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে হাত-পা ভেঙে এবং দুই চোখ উপড়ে ফেলে বিলের পাশে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (২ নভেম্বর) সকালে কৃষ্ণনগর ইউনিয়নের বাইটকুমারী বিলের পাশে একটি ধানখেত থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেলোয়ার হোসেন ওই ইউনিয়নের মাধবপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে দুর্বৃত্তরা দেলোয়ারকে ধরে বাইটকুমারী বিলের নির্জন এলাকায় নিয়ে যায়। সেখানে তার হাত-পা বেঁধে নির্যাতন করা হয়। পরে তার দুই চোখ উপড়ে ফেলে মৃত ভেবে বিলের পাড়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

সকাল বেলা স্থানীয়রা দেলোয়ারকে হাত-পা বাঁধা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। স্থানীয় ইউপি সদস্য শরিফুল ইসলাম জানান, স্থানীয়রা বিলের পাশ দিয়ে যাওয়ার সময় দেলোয়ারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়।

কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই দেলোয়ারের পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তিনি জানান, দেলোয়ার চুরির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়ভাবে জানা যায়, তবে কারা তাকে এভাবে নির্যাতন করেছে সে বিষয়ে তিনি কিছু জানেন না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৪ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু: স্পিকার

ফরিদপুরে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি

আপলোড সময় : ০৩:৪০:২১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬