ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৯:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২০৮ Time View

হবিগঞ্জের নবীগঞ্জে অভিযান চালিয়ে ৩২ কেজি গাঁজাসহ মো. আলম মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-৯) একটি আভিযানিক দল। শুক্রবার (৩০ অক্টোবর) ভোররাতে ঢাকা-সিলেট মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯’র অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোররাত ৩টা ৫৫ মিনিটের দিকে মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি কালো রঙের নোয়াহ্ গাড়িকে থামানোর সংকেত দিলে আলম মিয়া গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে আলম মিয়া তার কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তার দেখানো গাড়ির ভেতরে সিটের মধ্যে রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত নোয়াহ্ গাড়িটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার যুবক হবিগঞ্জের মাধবপুর উপজেলার মেহেরপুর গ্রামের মৃত তৌহিদ মিয়ার ছেলে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তিনি হবিগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে রেখেছিলেন। এ ঘটনায় আলম মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়ায় ১১টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা

হবিগঞ্জে ৩২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ০৯:০০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬