পাবনার ঈশ্বরদীতে ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) দুপুরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের রেলগেট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মোবারক হোসেনকে গ্রেফতারের আল্টিমেটাম দেন।
বক্তারা জানান, গত ১৯ অক্টোবর বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে শিশুটিকে কৌশলে ফরিদপুর গ্রামের একটি লিচুবাগানে নিয়ে যান মোবারক হোসেন। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হলে তার চিৎকারে তিনি তাকে ছেড়ে দেন। পরে শিশুটি বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের কাছে ঘটনার কথা জানায়।
শিশুটির বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা করেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, শিশুটির বাবা মামলা করেছেন এবং অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
অনলাইন ডেক্স 























