ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২০৭ Time View

পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে।

আহতদের মধ্যে বোদা উপজেলার সাতখামার এলাকার সজ্জাদ হোসেন (২৩), জীবন ইসলাম (৩৫) এবং পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭) রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, ইয়ানুর ও সাব্বির মোটরসাইকেলে করে দেবীগঞ্জের দিকে যাচ্ছিলেন, অন্যদিকে জীবন ও সজ্জাদ দেবীগঞ্জ থেকে বসুনিয়ার হাটের দিকে যাচ্ছিলেন।

ধরধরা পুল এলাকায় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হলে চার আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের রংপুরে রেফার্ড করেন। রংপুরে নেওয়ার পথে ইয়ানুরের মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার সরকার জানান, সড়ক দুর্ঘটনায় চার জন আহত হয়েছেন এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৪ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু: স্পিকার

পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

আপলোড সময় : ০৩:২১:০৪ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬