ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমির হোসেন আমুসহ ৭ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২০১ Time View

২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুসহ আওয়ামী লীগের সাত শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে রাষ্ট্রপক্ষের প্রসিকিউশন টিম। সোমবার (২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এই অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগভুক্ত অন্য ছয় আসামি হলেন সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আসামিরা রাষ্ট্রীয় নীতি এবং রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে যে, আন্দোলন চলাকালীন ১ হাজার ৪০০ আন্দোলনকারী নিহত এবং ২৫ হাজার মানুষ আহত হয়েছেন।

প্রসিকিউটর জানান, আসামিদের মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন, একমাত্র পলাতক আসামি মির্জা আজম। মামলায় প্রমাণ হিসেবে শেখ হাসিনার কথোপকথন এবং জাতিসংঘের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে, তৎকালীন প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আন্দোলনকারীদের গ্রেপ্তার ও হত্যার নির্দেশ দিয়েছিলেন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামিম অভিযোগ করেন, জুলাই-আগস্টের ঘটনাগুলো বিচ্ছিন্ন অপরাধ নয়, বরং পরিকল্পিতভাবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ। তিনি মামলাটিকে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসিবিলিটি’ হিসেবে উল্লেখ করেন এবং আসামিদের বিরুদ্ধে পৃথক অভিযোগ আনা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: এমপি আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুর ২ দিনের রিমান্ড মঞ্জুর

আমির হোসেন আমুসহ ৭ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

আপলোড সময় : ১২:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬