ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিকদের রাস্তায় নামিয়ে অস্থিতিশীলতার চেষ্টা: রিজভী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ২১১ Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের অস্থিতিশীলতা সৃষ্টির জন্য পরাজিত শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উস্কানি দিচ্ছে। তিনি অভিযোগ করেছেন যে, শ্রমিকদের রাস্তায় নামিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে।

সোমবার বিকালে সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের অনেক নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। তবে তিনি উল্লেখ করেন যে, কেউ চোরাপথে বা পেছনের দরজা দিয়ে দেশে প্রবেশের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।

রিজভী আরও বলেন, মাত্র আট মাসের সরকারকে বেকায়দায় ফেলতেই এমন কর্মকাণ্ড চলছে। তিনি সংসদে আলোচনা না করে যারা লংমার্চ করছেন, তাদের বিষয়ে জনগণের মনে সন্দেহ রয়েছে বলেও মন্তব্য করেন।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না, তবে জেলা পর্যায়ে নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সভায় সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

২৪ জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু: স্পিকার

শ্রমিকদের রাস্তায় নামিয়ে অস্থিতিশীলতার চেষ্টা: রিজভী

আপলোড সময় : ০৩:৫০:২৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬