রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু শক সিনড্রোমে আক্রান্ত হয়ে রুনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় হাসপাতালের মিডিয়া মুখপাত্র ডা. শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রুনা বেগমকে ৩০ অক্টোবর রাত ১২টা ৫৫ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৩১ অক্টোবর রাত ২টা ১০ মিনিটে তার মৃত্যু ঘটে। তিনি চাঁপাইনবাবগঞ্জের নামোপাড়া এলাকার বাসিন্দা এবং পেশায় গৃহিণী ছিলেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৪০ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে রামেক হাসপাতালে ১৫১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
ডা. শেখ শামিম আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীর সংখ্যা ১০ জন কমেছে।
অনলাইন ডেক্স 

























