ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ষষ্ঠ স্ত্রী দাবি রোহিঙ্গা নারীর, মাওলানা মিছবাহ অভিযোগ অস্বীকার করেছেন

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ২০৮ Time View

আলোচিত ইসলামি বক্তা মাওলানা হাবিবুর রহমান মিছবাহকে নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। মেহের আফরিন নামের এক রোহিঙ্গা নারী নিজেকে মাওলানার ষষ্ঠ স্ত্রী দাবি করেছেন। তবে মাওলানা এই অভিযোগকে মিথ্যা বলে অভিহিত করেছেন।

৩১ অক্টোবর রাত ১১টা ৪৫ মিনিটে মাওলানা হাবিবুর রহমান মিছবাহ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন। তিনি লেখেন, “শুধু শুভাকাঙ্ক্ষীদের জন্য বলছি—দুনিয়া একদিকে চলে যাক, তবুও বিশ্বাস রাখুন ওদের প্রমাণহীন প্রচার রাতকে দিন বলার মতো মিথ্যা।” তিনি আরও উল্লেখ করেন, “পূর্ণিমার চাঁদের মতো সত্য সামনে আসবে।”

মেহের আফরিন অভিযোগ করেছেন যে, তাকে বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট তৈরি করে দেওয়ার আশ্বাসে রোহিঙ্গা শিবির থেকে বের করে আনা হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন এবং জোরপূর্বক গর্ভপাত করানোর মতো ঘটনা ঘটেছে।

সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে এসব অভিযোগ তুলে ধরা হয়। এরপর থেকেই এই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ষষ্ঠ স্ত্রী দাবি রোহিঙ্গা নারীর, মাওলানা মিছবাহ অভিযোগ অস্বীকার করেছেন

আপলোড সময় : ১২:২১:০৭ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬