জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর জোট থেকে বের হয়ে আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি আজ শুক্রবার (৩০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা জানান।
রাশেদ খান এনসিপিকে সাধুবাদ জানিয়ে বলেন, জামায়াত থেকে বের হয়ে আসার প্রাথমিক সিদ্ধান্তের জন্য এনসিপিকে ধন্যবাদ। তিনি উল্লেখ করেন, এনসিপির কিছু সদস্য জানিয়েছেন যে, জামায়াত জোট থেকে বের হওয়ার বিষয়ে শিগগিরই ঘোষণা আসতে পারে।
এনসিপির গণবিক্ষোভ কর্মসূচি ও আসিফ মাহমুদের বক্তব্যের পর বিষয়টি আরও পরিষ্কার হয়েছে বলে মন্তব্য করেন রাশেদ খান। তিনি বলেন, আজকের গণবিক্ষোভে কয়েক হাজার লোকের উপস্থিতি এনসিপির স্বতন্ত্র রাজনীতির জন্য আশাজাগানিয়া।
রাশেদ খান আরও জানান, জামায়াতের সঙ্গে জোট করার পর এনসিপির কর্মসূচিতে লোকের উপস্থিতি কমে গিয়েছিল। তবে আজকের গণবিক্ষোভে হাজারের ওপরে লোকের উপস্থিতি এনসিপির জন্য ইতিবাচক।
তিনি বলেন, এনসিপির ৮ জন এমপি জামায়াতের ভোটে এমপি হতে জোটের রাজনীতি ধরে রাখতে আগ্রহী। তবে এনসিপির অধিকাংশ সদস্য স্বতন্ত্র রাজনীতির পক্ষে। এনসিপির ভবিষ্যৎ সিদ্ধান্তের দিকে নজর থাকবে।
অনলাইন ডেক্স 

























