জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য (এমপি) নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
শনিবার (২৪ অক্টোবর) রাশেদ খান নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে একটি পোস্ট করেন। তিনি নাহিদ ইসলামের মন্তব্যের প্রেক্ষিতে বলেন, ‘শেখ হাসিনার মতো তারেক রহমানও অবৈধভাবে ক্ষমতায় রয়েছে’ বলে যে মন্তব্য করেছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন।
রাশেদ খান উল্লেখ করেন, ‘যে জাতীয় সংসদে সরকারি দল হিসেবে বিএনপি অবৈধ, সেই সংসদে বিরোধীদলের চিফ হুইপ হিসেবে নাহিদ ইসলাম কিভাবে বৈধ হন?’ তিনি নাহিদ ইসলামের নৈতিকতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং পদত্যাগের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘নাহিদ ইসলাম যদি পদত্যাগ না করেন, তবে তার বক্তব্যের কোনো নৈতিক ভিত্তি থাকবে না।’ রাশেদ খান আশা প্রকাশ করেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাহিদ ইসলাম পদত্যাগ করে নৈতিকতার প্রমাণ দেবেন।
অনলাইন ডেক্স 
























