ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ৬ জন গ্রেপ্তার, বাকিদের খুঁজছে পুলিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

রাজধানীর মোহাম্মদপুরে এক মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ, মারধর ও ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে গোয়েন্দা সংস্থার দুই সদস্য ও আনসার বাহিনীর এক সদস্য রয়েছেন। আদালতে হাজির করার পর তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়েন্দা সংস্থার সার্জেন্ট আল মামুন (৩৯), ল্যান্স করপোরাল মো. নুরুজ্জামান (৩১), নিরাপত্তাকর্মী মুকুল গাজী (২৬), আনসার সদস্য সোহেল রানা (৩২), মাহফুজুর রহমান (২২) এবং গাড়িচালক জিয়াউল ইসলাম (৩৫)।

পুলিশের প্রতিবেদনে জানা গেছে, অপহরণের শিকার মোহাম্মদ শরীফ মোটরসাইকেল ব্যবসায়ী। সোহেল রানা তাকে মোটরসাইকেল কেনার জন্য সহযোগিতার কথা বলে মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে শরীফকে আটকে রেখে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

শরীফের কাছে ৭০ হাজার টাকা থাকলেও তা নিয়ে যাওয়ার পরও তাকে মারধর করা হয় এবং নতুন করে মুক্তিপণের টাকা দাবি করা হয়। একপর্যায়ে তিনি পরিবারের সদস্যদের ফোন করে টাকা জোগাড়ের চেষ্টা করেন।

রোববার ভোররাতে শরীফকে ফ্ল্যাট থেকে বের করে একটি গাড়িতে তোলা হয়। পরে তিনি পুলিশের কাছে গিয়ে অপহরণের ঘটনা জানান। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে। মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, বাকি দুই আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১

মোহাম্মদপুরে ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় ৬ জন গ্রেপ্তার, বাকিদের খুঁজছে পুলিশ

আপলোড সময় : ১২:৩০:৪০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬