ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সভাপতি তারো আসোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ টোকিওর ইম্পেরিয়াল হোটেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎটি স্থানীয় সময় বিকেল ৩টায় অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান তারো আসোকে দুই দেশের সম্পর্ক উন্নয়নে ধারাবাহিক অবদান রাখার জন্য ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০০৬ সালে জাপান সফরের স্মৃতিচারণ করেন এবং তারো আসোর সঙ্গে সাক্ষাতের কথা উল্লেখ করেন। অন্যদিকে, তারো আসো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের স্মৃতি স্মরণ করেন।

আলোচনায় বাংলাদেশ ও জাপানের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। তারো আসো বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী ও সাম্প্রতিক রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়টি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা জানান। তিনি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য তারো আসোর সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎটি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সত্যনিষ্ঠ সাংবাদিকদের ভূমিকা স্বৈরাচারের পতনে: রিজভী

জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ

আপলোড সময় : ০২:৩৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬