ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে আগুনের ঘটনা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

নয়াদিল্লির পার্লামেন্ট ভবনের কাছে অবস্থিত নর্থ ব্লকের ছাদে মেরামতের কাজ চলাকালীন আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিস দ্রুত ছয়টি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১১টা ১০ মিনিটে ভবনটি থেকে ঘন ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, ভবনের ভেতরে ভেঙে ফেলা অংশ এবং ছাদে এসি বয়লারে ঝালাইয়ের কাজ চলাকালীন শর্ট সার্কিটের কারণে আগুন লাগে। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস বিভাগের এক কর্মকর্তা জানান, নর্থ ব্লকের ছাদে বসানো একটি এসি বয়লারে আগুন লাগে। ঝালাইয়ের কাজ চলাকালীন আকস্মিক শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত ঘটে। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে।

শিবসেনা নেতা ও রাজ্যসভার সংসদ সদস্য মিলিন্দ দেওরা ঘটনার দিন সামাজিক মাধ্যম এক্স-এ লেখেন, ‘সংসদের দিকে যাওয়ার সময়ে নর্থ ব্লকের পেছন থেকে ঘন ধোঁয়া উঠতে লক্ষ্য করি।’ তিনি ভবনটিতে অবস্থানরত সবার নিরাপত্তা এবং জরুরি সেবাদানকারী দলের দ্রুত উপস্থিতির আশা প্রকাশ করেন।

নর্থ ব্লক ভারতের সেন্ট্রাল ভিস্টা প্রশাসনিক এলাকার কেন্দ্রস্থলে অবস্থিত, যেখানে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কার্যালয় রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সত্যনিষ্ঠ সাংবাদিকদের ভূমিকা স্বৈরাচারের পতনে: রিজভী

ভারতের পার্লামেন্টের কাছে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় ভবনে আগুনের ঘটনা

আপলোড সময় : ০২:৩০:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬