ঢাকা ০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএমইউ হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে কিশোরীর মৃত্যু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

রাজধানীর শাহবাগের বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে সামিয়া নুর (১৫) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক আড়াইটা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত সামিয়া কামারজুরী ইউসুফ আলী হাই স্কুল এন্ড গার্লস কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা নুরুন্নবী গাজীপুর বোর্ডবাজার সাইনবোর্ড বাদে কলমেশ্বর এলাকায় একটি কনফেকশনারির দোকান পরিচালনা করেন।

নুরুন্নবী জানান, তার স্ত্রী জরায়ু টিউমারের চিকিৎসার জন্য ৫/৬ দিন আগে হাসপাতালে ভর্তি হন। শনিবার দুপুরে সামিয়া তার মায়ের কাছে খাবার নিয়ে আসার পর একটি জানালার কাছে বসে নিচের দিকে তাকালে অসাবধানতাবশত নিচে পড়ে যায়।

তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিয়ার মৃত্যু হয়। ডাক্তাররা জানিয়েছেন, তার ঘাড় ও একটি হাত ভেঙে গেছে এবং শরীরে গুরুতর রক্তক্ষরণ হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ব্যাংকের সাপ্তাহিক ছুটি এক দিন করার দাবি বাংলাদেশ দোকান মালিক সমিতির

বিএমইউ হাসপাতালের ৮ম তলা থেকে পড়ে কিশোরীর মৃত্যু

আপলোড সময় : ১২:১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬