ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আহাদ হোসেন গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:৩০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২১০ Time View

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আহাদ হোসেনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের ইকবাল রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আহাদ হোসেন ভোলা সদর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক এবং সাবেক পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন। পুলিশ জানিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করে দলটির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, আহাদ হোসেন রাজধানীতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং ঝটিকা মিছিল পরিচালনার উদ্দেশ্যে ওই এলাকায় অবস্থান করছিলেন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আহাদ হোসেনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ঘোষণা, আন্দোলন অব্যাহত থাকবে

মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা আহাদ হোসেন গ্রেপ্তার

আপলোড সময় : ১২:৩০:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬