ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতের বাধা, জিএম কাদেরের নিন্দা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধার ঘটনায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এই ঘটনার জন্য জামায়াতে ইসলামীকে দায়ী করেছেন।

জিএম কাদের বলেন, মানিক পশারী মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার পর মৃত্যুবরণ করেন। তার দাফনে বাধা দেওয়ার ঘটনাকে মুক্তিযুদ্ধের মর্যাদা ও মানবিক মূল্যবোধের চরম অবমাননা হিসেবে অভিহিত করেছেন তিনি।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, মৃত্যুর প্রায় ১৫ ঘণ্টা পর গভীর রাতে পুলিশ পাহারায় তার দাফন সম্পন্ন হয়। পরিবারের অভিযোগ, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা প্রথমে খোঁড়া কবর মাটি দিয়ে ভরাট করে দেয়, পরে মানিক পশারীর মেয়ে ও দুই বোন মুঠোফোনের আলোয় কবর খুঁড়েছেন।

জিএম কাদের পিরোজপুরে স্থানীয় জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা কিংবা আদালতে সাক্ষ্য দেওয়ার কারণে মৃতদেহের অসম্মান করা উচিত নয়।

তিনি বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর কবর ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ, মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষীদের সুরক্ষা এবং প্রশাসনের গাফিলতি খতিয়ে দেখতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি, মানিক পশারীর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সত্যনিষ্ঠ সাংবাদিকদের ভূমিকা স্বৈরাচারের পতনে: রিজভী

মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে জামায়াতের বাধা, জিএম কাদেরের নিন্দা

আপলোড সময় : ০২:৪০:৫০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬