ঢাকা ০৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠি ও নলছিটি পৌরসভার বর্জ্যে দূষিত সুগন্ধা নদী, স্থানীয়দের ক্ষোভ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

ঝালকাঠির সুগন্ধা নদীর তীরে নিয়মিত ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে ঝালকাঠি ও নলছিটি পৌরসভার বিরুদ্ধে। বর্জ্যের উৎকট গন্ধ এবং দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ঝালকাঠি শহরের মেঘনা তেলের ডিপো সংলগ্ন স্থানে এবং নলছিটি পৌর এলাকার কলবাড়ীসহ নদীর তীরবর্তী কয়েকটি স্থানে ময়লার স্তূপ দেখা গেছে। এসব স্তূপে গৃহস্থালি বর্জ্য, পলিথিন, প্লাস্টিকের বোতল, খাবারের উচ্ছিষ্টসহ বিভিন্ন ধরনের আবর্জনা রয়েছে, যা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, পৌর এলাকার বাসাবাড়ি, বাজার ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ করা হয়। এর একটি অংশ নির্দিষ্ট স্থানে না নিয়ে নদীর তীরে ফেলা হচ্ছে, যা বৃষ্টির পানিতে নদীতে গিয়ে পড়ছে।

নলছিটি পৌরসভার বাসিন্দা এইচ এম সিজার বলেন, পৌরসভার বর্জ্য কলবাড়ী এলাকার সুগন্ধা নদীর তীরে ফেলা হচ্ছে, ফলে পরিবেশ দূষিত হচ্ছে। ঝালকাঠি পৌর শহরের বাসিন্দা মাহবুব হোসেন সৈকতও একই অভিযোগ করেন।

ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না জানান, নদীর তীরে বর্জ্য ফেলা বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মোহাম্মাদ মমিন উদ্দিন বলেন, পৌরসভার প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে, নদীর তীরে ময়লা ফেলা যাবে না।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সত্যনিষ্ঠ সাংবাদিকদের ভূমিকা স্বৈরাচারের পতনে: রিজভী

ঝালকাঠি ও নলছিটি পৌরসভার বর্জ্যে দূষিত সুগন্ধা নদী, স্থানীয়দের ক্ষোভ

আপলোড সময় : ০১:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬