ঢাকা ০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে হাস্যকর বললেন বিমানমন্ত্রী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ২১২ Time View

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন পুরোপুরি অবান্তর ও হাস্যকর। তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, নির্বাচনের সুযোগ সৃষ্টি না হলে দেশের অস্তিত্ব সংকটে পড়ত।

আজ শনিবার (১৭ অক্টোবর) জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা ও অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

মন্ত্রী বিগত সরকারের সমালোচনা করে অভিযোগ করেন, বিগত শাসনামলে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের জমি ও বাড়িঘর দখলের অধিকাংশ ঘটনা আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা ঘটেছে। তিনি বলেন, এসব অপকর্মের দায় অন্যদের ওপর চাপিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে ‘জঙ্গি রাষ্ট্র’ হিসেবে তুলে ধরার চক্রান্ত করা হয়েছিল।

বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, তৎকালীন সরকারের কোনো ধরনের দূরদর্শী পরিকল্পনা ছিল না। নতুন গ্যাস কূপ খননের প্রস্তুতি না থাকায় দেশের জনগণ আজ সংকটের মুখোমুখি হচ্ছে।

অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল হক সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান বাবুল, ফরিদুল কবির শামীম তালুকদার এবং নিলুফার চৌধুরী মনি। আলোচনা সভা শেষে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে হাস্যকর বললেন বিমানমন্ত্রী

আপলোড সময় : ০৪:৫৫:২৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬