ঢাকা ০৪:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তিনি বর্তমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া এবং দায়িত্বরত নিরাপত্তা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫ এর বিচারক সাদেকীন হাবীব বাপ্পী জামিন আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। শুনানিতে আখতারুজ্জামানের পক্ষে আইনজীবীরা জামিনের জন্য আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

গত ২ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় ঢাকার ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১ অক্টোবর সৌদি আরবের মদিনা থেকে আসা একটি ফ্লাইটের লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার জন্য বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে আসেন। এ সময় আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করে এবং মারধরের হুমকি দেন।

মেজর (অব.) আখতারুজ্জামান দীর্ঘ সময় ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন। ২০২২ সালে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

সত্যনিষ্ঠ সাংবাদিকদের ভূমিকা স্বৈরাচারের পতনে: রিজভী

মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন আবেদন নামঞ্জুর

আপলোড সময় : ০২:১০:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬