ঢাকার কেরানীগঞ্জে একটি প্লাস্টিকের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮ ইউনিটের প্রচেষ্টায় দেড় ঘণ্টা পর সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে নারিকেল বাগ এলাকার আমান প্লাস্টিক কারখানায় আগুন লাগে। প্রথম ইউনিট ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং পরে আরও ৭ মিনিটের মধ্যে ৫টি ইউনিট উদ্ধার ও অগ্নি-নির্বাপণ কাজে যোগ দেয়। পরিস্থিতি বিবেচনায় আরও ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
এ ঘটনায় একজন পুরুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস, তবে তার নাম-পরিচয় এখনও জানা যায়নি। কারখানার ভেতরে প্লাস্টিক সামগ্রী থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
অনলাইন ডেক্স 
























