প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন দাবি করেছেন, জামায়াতে ইসলামীর জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে রাশেদ খাঁন এ তথ্য জানান। তিনি উল্লেখ করেন, গত ১৬ অক্টোবর মাগরিবের পরে বারিধারার একটি বাড়িতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে গোলাম পরওয়ার ছাড়াও জামায়াত নেতা এ. টি. এম. মাছুমসহ মোট তিনজন অংশগ্রহণ করেন।
রাশেদ খাঁন বলেন, যারা সাধারণত ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখেন, তারা কেন এই ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছেন, তা প্রশ্নবিদ্ধ। তিনি দাবি করেন, মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করেন, তাহলে তাকে এই বৈঠকের বিষয়টি খোলাসা করতে হবে।
তিনি আরও বলেন, অন্যথায় এটি ধরে নেওয়া হবে যে, জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। রাশেদ খাঁন তার পোস্টের এক ঘণ্টা পর আবারও একটি স্ট্যাটাস দেন, যেখানে তিনি বৈঠকের তথ্যকে শতভাগ সত্য বলে উল্লেখ করেন।
অনলাইন ডেক্স 























