ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রিয়ালের কাছে হেরে বার্সার হতাশা, পেদ্রির মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

বছরের প্রথম এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদ ২-১ গোলে বার্সেলোনাকে পরাজিত করেছে। এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে ক্যাম্প ন্যুতে। রিয়ালের পক্ষে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে।

ম্যাচ শেষে বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি হারের কারণ হিসেবে নিজেদের ভুল এবং ধীরগতির ফুটবলকে দায়ী করেছেন। তিনি বলেন, প্রথমার্ধে বার্সেলোনা তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি।

পেদ্রি ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে জানান, বলের গতি কম থাকা এবং সহজ পাসে বল হারানো তাদের জন্য সমস্যা তৈরি করেছে। তিনি বলেন, ‘সব মিলিয়ে আমরা ভালো ম্যাচ খেলিনি। প্রথমার্ধে আমরা নিজেদের মতো ছিলাম না।’

হার নিয়ে হতাশা প্রকাশ করলেও পেদ্রি সামনে তাকাতে চান। তার মতে, লা লিগার শিরোপা লড়াই একটি দীর্ঘ পথের ব্যাপার এবং আপাতত পরের ম্যাচে মনোযোগ দেওয়াই বার্সেলোনার প্রধান লক্ষ্য।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ঘোষণা, আন্দোলন অব্যাহত থাকবে

রিয়ালের কাছে হেরে বার্সার হতাশা, পেদ্রির মন্তব্য

আপলোড সময় : ০১:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬