ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা সত্ত্বেও মেঘনাপাড়ের হোটেলে বিক্রি হচ্ছে ডিমওয়ালা ইলিশ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনাপাড়ের বিভিন্ন বাজারের হোটেলে মা ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালীন অবাধে বিক্রি হচ্ছে ডিমওয়ালা ইলিশ ভাজা। স্থানীয় বাজারগুলোতে এই ইলিশের চাহিদা বেশি থাকায় হোটেলগুলোতে এর দামও তুলনামূলক বেশি রাখা হচ্ছে।

মোহনপুর বাজারের নৌ পুলিশ ফাঁড়ি থেকে ৩০০ মিটার দূরে উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে জমি নিবন্ধনের কার্যক্রম চলে। সপ্তাহে মাত্র দুই দিন জমি নিবন্ধন হওয়ায় এ সময় বাজারে মানুষের সমাগম ঘটে। গত রোববার (২৫ অক্টোবর) জমি নিবন্ধনের দিন মোহনপুর বাজারের হোটেলগুলোতে ইলিশ ভাজা বিক্রির চিত্র ছিল চোখে পড়ার মতো।

স্থানীয়রা জানিয়েছেন, আইন অমান্য করে ইলিশ বিক্রি হতে দেখলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা উপজেলা মৎস্য কর্মকর্তাকে অবহিত করার কথা বলা হলেও স্থানীয় লোকজন ঝুঁকি এড়াতে বিষয়টি জানাতে চান না।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ বিক্রি দেশের মৎস্যসম্পদ বৃদ্ধির ক্ষেত্রে মারাত্মক প্রতিবন্ধকতা। প্রশাসনের কঠোর নজরদারি প্রয়োজন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে জানান, নিষিদ্ধ এলাকায় হোটেল-রেস্তোরাঁয় ইলিশ পরিবেশন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের ঘটনা ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি স্থানীয়দের দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১

নিষেধাজ্ঞা সত্ত্বেও মেঘনাপাড়ের হোটেলে বিক্রি হচ্ছে ডিমওয়ালা ইলিশ

আপলোড সময় : ১২:১০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬