ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সততার উদাহরণ: কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফিরিয়ে দিলেন দুই বন্ধু

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
  • ২০৭ Time View

টাঙ্গাইলের সখীপুরে রাস্তায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়েছেন দুই বন্ধু। আবু রাহাত ও আবু সোহান নামে ওই দুই বন্ধু টাকার মালিককে খুঁজে বের করতে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেন।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার মহানন্দপুর বাজারে বণিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে টাকার প্রকৃত মালিক আজিজুলের হাতে ৮০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

রাহাত ও সোহান মহানন্দপুর গ্রামের বাসিন্দা। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে পলাশতলী এলাকায় ঘুরতে যাওয়ার সময় বড়চওনা-কালিহাতী সড়কে টাকাগুলো পড়ে থাকতে দেখেন। এরপর তারা টাকার মালিকের সন্ধানে উদ্যোগী হন।

আজিজুল, যিনি কালিহাতী উপজেলার সরিষাআটা গ্রামের বাসিন্দা এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত, টাকা হারানোর পর দিশেহারা হয়ে পড়েন। তিনি বিভিন্ন এলাকায় মাইকিং করে টাকার সন্ধান চালান।

একপর্যায়ে দুই বন্ধুর কুড়িয়ে পাওয়া টাকার খবর জানতে পারেন আজিজুল। প্রয়োজনীয় তথ্য যাচাই করে তাকে টাকার প্রকৃত মালিক হিসেবে শনাক্ত করা হয়। হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন আজিজুল।

স্থানীয় বাসিন্দারা রাহাত ও সোহানের সততা ও মানবিকতার প্রশংসা করেছেন এবং তাদের উদাহরণ সমাজের অন্যদের জন্য অনুকরণীয় বলে মনে করছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ডি-থ্রি ট্রফির নিলামে শরীফুলের রেকর্ড, তাসকিনের দাম ২ কোটি ১০ লাখ পয়েন্ট

সততার উদাহরণ: কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফিরিয়ে দিলেন দুই বন্ধু

আপলোড সময় : ০৪:৫০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬