পঞ্চগড়ে রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রিতে নেমে এসেছে। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
দিনের বেলায় রোদ থাকলেও রাতের গভীরতায় ঠান্ডার অনুভূতি বাড়ছে। গত দুদিন ধরে জেলায় তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে উঠানামা করছে। ভোরের দিকে শীতের আমেজ অনুভূত হচ্ছে এবং গভীর রাত থেকে কুয়াশা পড়ছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়দের মতে, শীতের আবহাওয়া শুরু হতে এখনও কিছুদিন বাকি থাকলেও, রাতের তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে।
অনলাইন ডেক্স 
























