ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটজন আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

নোয়াখালীর বেগমগঞ্জে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে প্রস্তুতিমূলক কর্মসূচি দাবি করে এ মিছিলটি বের করা হয়। পুলিশ এ ঘটনায় আটজনকে আটক করেছে এবং মিছিলে ব্যবহৃত ব্যানার ও লাঠি জব্দ করেছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে উপজেলার একলাশপুর বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে মহাসড়কে মিছিল করছেন। তাদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।

ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে, নোয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি রুবাইয়াত রহমান আরাফাতের নির্দেশনায় বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আবদুল মান্নান হৃদয়ের নেতৃত্বে মিছিলটি বের করা হয়। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

পুলিশ জানায়, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একলাশপুর টার্ফের পাশের সড়ক থেকে মিছিল নিয়ে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ওঠেন। কিছুক্ষণ স্লোগান দেওয়ার পর তারা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মিছিলে ব্যবহৃত একটি ব্যানার ও লাঠি জব্দ করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, ‘আমরা ব্যানার ও লাঠি জব্দ করেছি। এছাড়া ৮ জনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অন্যদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।’

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

চুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাসে ফেরার ঘোষণা, আন্দোলন অব্যাহত থাকবে

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটজন আটক

আপলোড সময় : ১২:০০:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬