ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইশরাক হোসেনের সমালোচনার প্রেক্ষিতে রাশেদ খাঁনের মন্তব্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের উচিত সমালোচনাকে সাধুবাদ জানিয়ে নিজেকে শুধরে নেওয়া। তিনি মাদকবিরোধী অভিযানে ইশরাকের অবস্থানের প্রশংসা করলেও লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করার ঘটনায় ওঠা সমালোচনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা লেখেন। তিনি উল্লেখ করেন, ইশরাক হোসেন একজন তরুণ উদীয়মান নেতা এবং রাজপথে সংগ্রাম করে সারাদেশের নেতাকর্মীদের মন জয় করেছেন।

রাশেদ খাঁন বলেন, “আজকে মাদকবিরোধী অভিযানে তার জোরালো অবস্থান অবশ্যই প্রশংসনীয়। তবে মাদক সেবীদের আক্রমণের আশঙ্কার হাত থেকে আত্মরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত পিস্তল বের করা নিয়ে অনেকে সমালোচনা করছে।” তিনি আশা প্রকাশ করেন যে, ইশরাক এই সমালোচনাকে সাধুবাদ জানাবেন এবং ভবিষ্যতের জন্য নিজেকে শুধরে নিবেন।

তিনি আরও বলেন, “মাদকসেবীরা জনপ্রতিনিধি, পুলিশ, প্রশাসনের কর্মকর্তাদের চেনে না এবং অনেক সময় মাদকের ঘোরে যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে।” রাশেদ খাঁন গাজীপুরের একটি ঘটনার উদাহরণ দিয়ে বলেন, সেখানে মাদক কারবারিরা পুলিশকে আক্রমণ করে আসামি ছিনতাই করে নিয়ে যায়।

রাশেদ খাঁন মনে করেন, একজন নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে ইশরাক হোসেনকে আরও সচেতন থেকে জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি বলেন, “মাদক যেভাবে দেশে ভয়াবহ আকার ধারণ করেছে, তখন জনগণের কাছে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিরোধের বিকল্প খুঁজে পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে।”

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নরওয়ের সামরিক মহড়ায় চীনা গাড়ির ভিডিও ধারণের ঘটনা ফাঁস

ইশরাক হোসেনের সমালোচনার প্রেক্ষিতে রাশেদ খাঁনের মন্তব্য

আপলোড সময় : ০১:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬