প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, আওয়ামীলীগের ভাষায় বিএনপিকে আক্রমণ করার যে পথ এনসিপি বেছে নিয়েছে, এটি তাদের জন্য বুমেরাং হবে। তিনি শনিবার (১৭ অক্টোবর) এক ফেসবুক পোস্টে এই মন্তব্য করেন।
রাশেদ খান টেলিভিশন টকশোতে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে এনসিপির নেতাদের অসহনীয় আচরণের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘বিএনপির সিনিয়র নেতাদের সাথে ৫ আগস্ট পরবর্তীতে জন্ম নেওয়া এনসিপির কতিপয় বিপ্লবী টকশোতে যে পরিমাণ বেয়াদবি করছে, এগুলো অসহনীয়।’
তিনি আরও বলেন, সিনিয়র নেতাদের উচিত হবে এনসিপির নেতাদের সঙ্গে টকশোতে না যাওয়া। রাশেদ খান মনে করেন, সিনিয়র নেতাদের বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করা শোভনীয় নয়।
এছাড়া, তিনি জামায়াতে ইসলামীর সদস্যদের আচরণকে এনসিপির নেতাদের তুলনায় ভিন্ন উল্লেখ করেন। রাশেদ খান বলেন, ‘এনসিপির কতিপয় ৫ আগস্ট পরবর্তী বিপ্লবী আওয়ামীলীগের ভাষায় বিএনপিকে আক্রমণ করার যে পথ বেছে নিয়েছে, এটি তাদের জন্যই বুমেরাং হবে।’
অনলাইন ডেক্স 























