ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করলেন চিফ হুইপ নুরুল ইসলাম মণি

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ নুরুল ইসলাম মণি শনিবার (১৭ অক্টোবর) বরগুনা সার্কিট হাউসে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শন ও কর্মপদ্ধতির প্রশংসা করেন। তিনি বলেন, ‘তারেক রহমান গ্রামেগঞ্জে ঘুরে বেড়ান, স্বাভাবিক জীবনযাপন করেন এবং সাধারণ মানুষের কষ্ট বোঝার চেষ্টা করেন।’

চিফ হুইপ নুরুল ইসলাম মণি আরও বলেন, ‘তারেক রহমান প্রতিশোধের রাজনীতির পরিবর্তে দেশ গঠনের ওপর গুরুত্ব দিয়েছেন।’ তিনি উল্লেখ করেন, ‘দেশের মানুষের জন্য অনেক কাজ বাকি রয়েছে। তাই প্রতিশোধ নেওয়ার সময় নয়, বরং দেশ গঠনে মনোযোগ দিতে হবে।’

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে কর্মঠ ও মানবদরদি উল্লেখ করে বলেন, ‘তিনি রাত জেগে কাজ করেন। কৃষকদের আর্থিক দুর্দশা লাঘবে সরকারের প্রথম সিদ্ধান্তগুলোর মধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে।’

মতবিনিময় সভায় সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথাও তুলে ধরেন নুরুল ইসলাম মণি। তিনি জানান, ‘৫০ লাখ দরিদ্র ও অসহায় নারীকে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ কার্ডের মাধ্যমে তাদের প্রতি মাসে আড়াই হাজার টাকা করে সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’

শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী দেশের সব নাগরিকের অধিকার সমান। ধর্মীয় পরিচয় নির্বিশেষে সবার অধিকার নিশ্চিত করা জরুরি।’ তিনি জানান, দুর্গাপূজার আয়োজনের জন্য হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে চার কোটি টাকা চাওয়া হলেও প্রধানমন্ত্রী তারেক রহমান এক কোটি টাকা বাড়িয়ে পাঁচ কোটি টাকা দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নরওয়ের সামরিক মহড়ায় চীনা গাড়ির ভিডিও ধারণের ঘটনা ফাঁস

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করলেন চিফ হুইপ নুরুল ইসলাম মণি

আপলোড সময় : ০১:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬