ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অপরাধ করে ছাড় পাওয়ার সুযোগ নেই: লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০০:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৬ (এসআরবি-৬) খুলনার অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ বলেছেন, এ দেশে অপরাধ করে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আইন অনুযায়ী অপরাধীর বিচার হবেই।

রোববার (১৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় কালী মন্দির পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে সকালে ঝিনাইদহে পৌঁছান লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ। পূজা উৎসবস্থল পরিদর্শনকালে মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি খুলনা বিভাগের পূজা মণ্ডপগুলোর নিরাপত্তার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, ‘খুলনা বিভাগের প্রতিটি পূজা মণ্ডপে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও জানান, গোয়েন্দা নজরদারির পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে এবং সীমান্তবর্তী এলাকার পূজা মণ্ডপগুলোতে বাড়তি সতর্কতা ও নজরদারি নিশ্চিত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

নরওয়ের সামরিক মহড়ায় চীনা গাড়ির ভিডিও ধারণের ঘটনা ফাঁস

অপরাধ করে ছাড় পাওয়ার সুযোগ নেই: লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ

আপলোড সময় : ০২:০০:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬