মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিতে দেখা গেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর গেণ্ডারিয়া রেললাইন-সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, ইশরাক হোসেন এক হাতে হ্যান্ড মাইক ও অন্য হাতে পিস্তল নিয়ে একদল লোককে তাড়া করছেন। তিনি পিস্তল তাক করে তাদের দাঁড়ানোর নির্দেশ দেন এবং গুলি করার প্রস্তুতি নেন। এ সময় সাদা পোশাকের আরও একজনকে অস্ত্র হাতে লোকজনকে তাড়া করতে দেখা যায়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, যদি আইনের ব্যত্যয় ঘটে থাকে, তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি মূল্যায়নের জন্য এখনই মন্তব্য করার সময় আসেনি। সংশ্লিষ্ট উপপুলিশ কমিশনার পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেবেন।
এদিকে, ইশরাক হোসেন তার ফেসবুক পেজে জানিয়েছেন, ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
অনলাইন ডেক্স 























