ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে দুই ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া চুনারুঘাটে

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১১ দিনের ব্যবধানে মারা গেছে বাংলাদেশি এক পরিবারের দুই সন্তান। বড় ছেলে শাহ আদ্রীর (২৬) মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই ছোট ছেলে শাহ ওয়াদি (১০) জ্বরে আক্রান্ত হয়ে বুধবার মারা যায়। দুই সন্তানের মৃত্যুতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাবা শাহ আসাদ।

নিহত আদ্রী সম্প্রতি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরিতে যোগ দিয়েছিলেন। তার ছোট ভাই ওয়াদি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

পরিবারের স্বজনরা জানান, গত ৩ অক্টোবর কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যান বড় ভাই শাহ আদ্রী। তার মৃত্যুর ১১ দিন পর ১৪ অক্টোবর স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে জ্বরে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ব্রঙ্কসের মন্টিফিওর হাসপাতালে মারা যায় ছোট ভাই শাহ ওয়াদি।

নিহত দুই ভাইয়ের পৈতৃক বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা সদর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামে। পরিবারটি প্রায় ৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছে। তাদের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে বসবাসরত স্বজনদের পাশাপাশি দেশের গ্রামের বাড়িতেও শোকের আবহ তৈরি হয়েছে।

নিহতদের মামাতো ভাই তাজুল বাহার জানান, বড় ভাই আদ্রীর মৃত্যুর ১১ দিন পর ছোট ভাই ওয়াদি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। শাহ আসাদের মামাতো ভাই কামরুল হাসান দুই ভাইয়ের জন্য এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই পরিবারের দুই সন্তানের অকালমৃত্যুর ঘটনায় স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

যুক্তরাষ্ট্রে দুই ভাইয়ের মৃত্যু, শোকের ছায়া চুনারুঘাটে

আপলোড সময় : ০৩:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬