ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৫:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২১৫ Time View

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ফেরদৌস সজীবের একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। তিনি অভিযোগ করেছেন, বিদ্যানন্দ ইউনিয়নের সারের ডিলারশিপ না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করে বলেন, 'সারের ডিলারশিপ না দেন, বিষের ডিলারশিপ দেন, ত্যাগী কর্মীরা মরে যাক।'

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সজীব তার ফেসবুক পেজে এই মন্তব্য করেন। তিনি জানান, বিদ্যানন্দ ইউনিয়নের সারের ডিলারশিপের জন্য তার নাম সুপারিশে দ্বিতীয় অবস্থানে ছিল, কিন্তু শেষ পর্যন্ত মেসার্স বিদ্যানন্দ ট্রেডার্সের মালিক মোস্তফা জামাল ডিলারশিপ পান।

সজীবের অভিযোগ, মোস্তফা জামাল ও তার পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিল। তবে মোস্তফা জামাল এই অভিযোগ অস্বীকার করে বলেন, 'এগুলো সব মিথ্যা। আমি ও আমার পরিবার আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলাম না।'

রায়হান ফেরদৌস সজীব দাবি করেন, তিনি ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বিভিন্ন সময়ে হামলা-মামলার শিকার হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। বর্তমানে কোমরের ব্যথায় ভুগছেন এবং উন্নত চিকিৎসার জন্য ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডিলারশিপ মোস্তফা জামালের নামে থাকলেও ব্যবসাটি নিয়ন্ত্রণ করছেন বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ। তবে হারুন উর রশীদ এই অভিযোগ অস্বীকার করেছেন। রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় জানান, ডিলারশিপ নিয়োগ কমিটিতে তিনি আছেন এবং সবার সুপারিশক্রমে যাকে ভালো মনে হয়েছে, তাকেই ডিলারশিপ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

আপলোড সময় : ০৫:২০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬