ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, ৪০০ অতিথির সম্মাননা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০৫ Time View

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসকে ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ড. ইউনূসের হাতে এই পুরস্কার তুলে দেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্যাস্টন হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রায় ২৫টি দেশের রাষ্ট্রদূত, উদ্যোক্তা, শিক্ষক ও গবেষকসহ ৪০০ অতিথি উপস্থিত ছিলেন। ড. ইউনূসের নাম ঘোষণার পর উপস্থিত সকলে দাঁড়িয়ে তাকে সম্মান জানান।

এ বছর ড. ইউনূসসহ মোট চারজনকে এই সম্মাননা দেওয়া হয়েছে। অন্যান্য বিজয়ীরা হলেন, ভারতের ‘সেলফ-এমপ্লয়েড উইমেনস অ্যাসোসিয়েশন’-এর পরিচালক রিমা নানাবতী, ফ্যাশন ডিজাইনার টোরি বার্চ এবং জর্দানের ‘মাইক্রোফান্ড ফর উইমেন’-এর বোর্ড চেয়ার মুনা সুখতিয়ান।

পুরস্কার গ্রহণের পর বক্তৃতায় ড. ইউনূস তার ৫০ বছরের কাজের স্বীকৃতি তুলে ধরেন। তিনি বলেন, গ্রামীণ ব্যাংক দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি উল্লেখ করেন, সামাজিক ব্যবসার মাধ্যমে স্বাস্থ্যসেবা খাতে বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়ন করা হচ্ছে।

ড. ইউনূস বর্তমান শিক্ষাব্যবস্থার সমালোচনা করে বলেন, এটি তরুণদের চাকরিপ্রার্থী হিসেবে তৈরি করে। তিনি ‘গ্রামীণ বিশ্ববিদ্যালয়’ চালুর আশা প্রকাশ করেন, যা উদ্যোক্তা তৈরি করতে সহায়তা করবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, ৪০০ অতিথির সম্মাননা

আপলোড সময় : ০২:১৫:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬