ঢাকা ১০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: ৬ জন গ্রেপ্তার, নতুন তারিখে পরীক্ষা

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০৪ Time View

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত দুই দিন ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার এসআরবি-৩–এর গণমাধ্যম শাখার অতিরিক্ত পুলিশ মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ স্ট্যাম্প, ব্যাংক চেক ও প্রবেশপত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এসআরবি সূত্রে জানা যায়, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত চক্রের পাঁচজনকে ঢাকা এবং একজনকে ঢাকার বাইরে থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় অর্থদাতাদের ধরতে অভিযান চলছে বলেও জানানো হয়েছে।

গত শনিবার বেলা ১১টায় সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ১০টা ৪৫ মিনিটের দিকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত আসে। প্রশ্ন ফাঁসের প্রতিবাদে চাকরিপ্রার্থীরা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। অভিযোগ তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদন এখনও জমা দেওয়া হয়নি।

এদিকে, স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আজ বিকেল ৩টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস: ৬ জন গ্রেপ্তার, নতুন তারিখে পরীক্ষা

আপলোড সময় : ০১:১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬