পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শুক্রবার লক্ষ্মীপুরে এক অনুষ্ঠানে স্বাভাবিক জীবন পাওয়ার স্বস্তি প্রকাশ করেছেন। তিনি বলেন, “তিন বছর আগেও আমরা চিন্তা করিনি একটা স্বাভাবিক জীবন পাব।”
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এ্যানি বলেন, “১৭ থেকে ১৮ বছর বাংলাদেশে ভালো ইতিহাস ছিল না।” তিনি উল্লেখ করেন, “আমরা একেকজন একেকভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি। আজকে একটা আমাদের স্বাভাবিক জীবন এসেছে।”
এ্যানি বলেন, “তারেক রহমানের হাতকে শক্তিশালী করাটাই এ মুহূর্তে খুব জরুরি।” তিনি দেশের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, “মানুষের জন্য নতুনভাবে বাংলাদেশ গড়ে তুলতে হবে।”
মন্ত্রী বলেন, “দলমত নির্বিশেষে চেষ্টা করব দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী রাখতে।” তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান মহতী উদ্যোগ নিয়ে যাত্রা শুরু করেছেন।”
অনুষ্ঠানে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 






















