বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি গুলিবিদ্ধ নার্স রীপা ফ্রান্সিসকো গোমেজের খোঁজ-খবর নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে রীপা গোমেজকে নিয়ে একটি বিশেষ তথ্যচিত্র নজরে আসার পর প্রধানমন্ত্রী তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে রীপা গোমেজের খোঁজ নিতে নির্দেশ দেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাজধানীর মধ্যবাড্ডায় ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রীপা গোমেজের বাসায় যান।
প্রতিনিধি দলটি রীপা গোমেজের শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।
২০২৪ সালের ২১ জুলাই রাজধানীর রামপুরা ব্রিজের কাছে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিতে গিয়ে রীপা গোমেজ গুলিবিদ্ধ হন। তিনি ৪৭টি সীসার ছররা গুলি ও দু’টি রাবার বুলেটের আঘাতে গুরুতর আহত হন, যার মধ্যে একটি বুলেট মস্তিষ্কের ১৪ সেন্টিমিটার গভীরে আটকে যায়।
অনলাইন ডেক্স 
























