ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে ৭০০ পর্যটক, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ফিরছে প্রাণচাঞ্চল্য

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০১:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০৩ Time View

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালিতে প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার ও অবরোধ শিথিলের পর শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সাত শতাধিক পর্যটক প্রবেশ করেছেন। এই ঘটনায় পর্যটন খাতে প্রাণচাঞ্চল্য ফিরে আসতে শুরু করেছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি থেকে সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোনের বিশেষ নিরাপত্তা স্কটের মাধ্যমে পর্যটকেরা সাজেকে পৌঁছান।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর পর্যটকদের ব্যাপক সাড়া পাওয়ায় উচ্ছ্বসিত সাজেকের রিসোর্ট, কটেজ ও রেস্তোরাঁর মালিকরা। তাঁরা আশা করছেন আসন্ন দুর্গাপূজার ছুটিতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে।

সাজেক জিপগাড়ির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানান, শুক্রবার সকালে খাগড়াছড়ি থেকে জিপ, মাহেন্দ্র ও মোটরসাইকেলে সাত শতাধিক পর্যটক সাজেকে এসেছেন। বিকেলের নিরাপত্তা স্কটেও আরও পর্যটক আসবেন বলে আশা করছেন তিনি।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই সংগঠনের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শুক্রবার থেকে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল করা হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসন গত বৃহস্পতিবার রাতে সাজেক ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে।

সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মন জানান, দীর্ঘদিন পর্যটক না আসায় পর্যটন খাত ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। দুর্গাপূজার ছুটিতে পর্যাপ্ত পর্যটক এলে ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে। ইতিমধ্যে পূজার ছুটি ঘিরে সাজেকের অধিকাংশ রিসোর্ট ও কটেজের কক্ষ বুকিং শুরু হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, খাগড়াছড়ি থেকে আসা পর্যটকেরা নিরাপদে সাজেকে পৌঁছেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ছাত্রদল নেতার বিষের ডিলারশিপ মন্তব্য ভাইরাল

সাজেকে ৭০০ পর্যটক, নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ফিরছে প্রাণচাঞ্চল্য

আপলোড সময় : ০১:২১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬