ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে ভারতীয় নাগরিকের কাছে ৪ বোতল মদ উদ্ধার, আটক

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০০ Time View

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে চার বোতল মদসহ অজিত কুমার ঘোষ (৪২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পুলিশ মাদক বিরোধী অভিযানে তাকে আটক করে। তার কাছ থেকে একটি পাসপোর্ট ও একটি আধার কার্ডও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, বুধবার রাত ৮টার দিকে হাকিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) গোপাল চন্দ্র সরকারের নেতৃত্বে নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছিল। এসময় অজিত কুমার ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে সন্দেহজনক মনে হলে তাকে থামানো হয়। জিজ্ঞাসাবাদের পর তিনি মদ থাকার কথা স্বীকার করেন।

স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার শরীর তল্লাশি করে চার বোতল ভারতীয় মদ, একটি ভারতীয় পাসপোর্ট ও একটি আধার কার্ড উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এসআই গোপাল চন্দ্র সরকার জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারার সারণি ২৪ (ক) অনুযায়ী মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আটক ভারতীয় নাগরিককে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. জাকারিয়া জানান, অজিত কুমার ঘোষ গত ১১ অক্টোবর বৈধ পাসপোর্ট-ভিসায় হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন। তার পাসপোর্টে ট্যুরিস্ট ভিসা ছিল এবং বাংলাদেশে তার গন্তব্য হিলি উল্লেখ ছিল।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পীরগাছা বিএনপিতে স্বেচ্ছাচারিতার অভিযোগ, সার ডিলার নিয়োগে ক্ষোভ প্রকাশ

দিনাজপুরে ভারতীয় নাগরিকের কাছে ৪ বোতল মদ উদ্ধার, আটক

আপলোড সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬