ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:০০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নদী থেকে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, উদ্ধার করা মরদেহটির শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, গত রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই মরদেহটি ভেসে বাংলাদেশের জলসীমায় এসেছে। তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পূজার আনন্দে অজয়-কাজলের বাংলোয় বেআইনি নির্মাণ ভাঙা হলো

টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার

আপলোড সময় : ০২:০০:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬