ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় তিনজন গ্রেপ্তার

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০৪:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

সিরাজগঞ্জের রায়গঞ্জে গ্যাস সিলিন্ডারবাহী একটি ট্রাকে লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৮টি সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।

মামলার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর রাত ৩টার দিকে রায়গঞ্জ উপজেলার চকনুর গ্রামের তালুকদার ফিলিং স্টেশন থেকে ৪০০টি গ্যাস সিলিন্ডার নিয়ে একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। রৌহা ব্রিজ এলাকায় পৌঁছালে ১৫ থেকে ১৬ জন অজ্ঞাত ব্যক্তি ট্রাকটির গতিরোধ করে এবং চালকসহ অন্যান্যদের হত্যার হুমকি দেয়। পরে ডাকাতরা ট্রাকটি থামিয়ে সিলিন্ডারগুলো লুট করে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে বগুড়ার শাজাহানপুর উপজেলার ট্রাকচালক মহিদুল ইসলাম (২৬), তার সহযোগী সাকিব হোসেন (২০) এবং বগুড়া সদর উপজেলার গোলাম মোস্তফা (৪৬) রয়েছেন। পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা সিলিন্ডারগুলো লুট হওয়া ৪০০টির একটি অংশ।

এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ডিক্রির চর এলাকার মৃত মোহাম্মদ পান্না উল্লাহর ছেলে মোহাম্মদ শফিউল্লাহ বাদী হয়ে রায়গঞ্জ থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

ভারত ছাড়ার নির্দেশ চ্যালেঞ্জ করে মুম্বাই হাইকোর্টে যাচ্ছেন ইমরান খান

সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার লুটের ঘটনায় তিনজন গ্রেপ্তার

আপলোড সময় : ০৪:৩০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬