ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের ফটকের সামনে এক বয়স্ক ব্যক্তিকে মারধরের ঘটনায় পুলিশ এক যুবককে আটক করেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল পৌনে বারোটার দিকে মিনাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম খালিদ হাসান (৩৫), তিনি একজন প্রাইভেট কোম্পানির গ্রাফিকস ডিজাইনার। গত ১২ অক্টোবর, শহীদ আব্দুল্লাহ আল মাসুদ (৪৮) নামের ওই বয়স্ক ব্যক্তি এক তরুণীর স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার অভিযোগে মারধরের শিকার হন। এই ঘটনার পর রাস্তায় হট্টগোল শুরু হলে কিছু পথচারী তাকে মারধর করেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে খালিদ হাসানকে বয়স্ক ব্যক্তিকে চড়-থাপ্পড় ও লাথি মারতে দেখা যায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, আটক যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অনলাইন ডেক্স 
























