ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিকশাচালক তুহিন হত্যা মামলায় সেলিনা হায়াৎ আইভীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ মামলার শুনানি শেষে এই জামিন প্রদান করেন।

সকাল ১০টা ৫৫ মিনিটে আদালত প্রাঙ্গণে উপস্থিত হন আইভী। পরে পুলিশি প্রহরায় তাকে আদালতকক্ষে নেওয়া হয়। এ সময় সেখানে আইনজীবী, সাংবাদিক ও তার সমর্থকরা উপস্থিত ছিলেন।

আইভীর আইনজীবী আওলাদ হোসেন শুনানিতে বলেন, মামলাটির তদন্ত শেষে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তিনি উল্লেখ করেন, তদন্তে বিস্ফোরকের কোনও আলামত কিংবা মামলার সঙ্গে আইভীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে মামলার বাদী ও নিহতের স্ত্রী আলেয়া আক্তার মিম আদালতে হাজির হননি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জাকির হোসেন জামিনের বিরোধিতা করেন এবং নারাজি পিটিশন দেওয়ার কথা জানান। দুই পক্ষের শুনানি শেষে আদালত আইভীর পুনরায় জামিন মঞ্জুর করেন।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ২০ জুলাই সিদ্ধিরগঞ্জের ব্র্যাক ব্যাংকের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রিকশাচালক তুহিন নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে, এবং আইভী ১১ নম্বর আসামি। আদালতের কার্যক্রম শেষে বেরিয়ে গাড়িতে ওঠার সময় আইভী ‘জয় বাংলা’ স্লোগান দেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ

তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

আপলোড সময় : ০২:৩৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬