ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২০১ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবগামী যাত্রী ও প্রবাসী কর্মীদের স্বার্থ সুরক্ষায় সরকারের প্রতি অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

তিনি বুধবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে বলেন, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সৃষ্ট বিধিনিষেধ ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল হয়েছে। এর মধ্যে ৩৬টি সরাসরি এবং ৫০টি ট্রানজিট ফ্লাইট। এই বাতিলের ফলে ১৩ হাজার ৪৯০ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

জামায়াত আমির জানান, সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনার পর বাংলাদেশ-সৌদি আরব রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। এ ঘটনায় ৬১টি ফ্লাইট সরাসরি প্রভাবিত হয়েছে, যার মধ্যে কিছু বাতিল এবং কিছু স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রয়েছে।

তিনি বলেন, এই পরিস্থিতিতে প্রবাসী কর্মজীবীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। অনেকেই কর্মসংস্থানে যোগদান কিংবা ধর্মীয় উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। ফ্লাইট বাতিলের কারণে তাদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে, যা তাদের চাকরি ও আর্থিক অবস্থার ওপর প্রভাব ফেলতে পারে।

ডা. শফিকুর রহমান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি আহ্বান জানান, সৌদি আরবের কর্তৃপক্ষের সঙ্গে জরুরি ভিত্তিতে কার্যকর কূটনৈতিক যোগাযোগ স্থাপন করতে হবে। তিনি বলেন, যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বিকল্প ফ্লাইট ও যাত্রাসহায়তার ব্যবস্থা করা জরুরি।

তিনি সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়ে বলেন, এই সংকট মোকাবিলায় অবহেলা বা বিলম্ব দেশের অর্থনীতির জন্য ক্ষতির কারণ হতে পারে। তাই সরকারকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পুরো প্রজন্মকে ভয় দেখানোর চেষ্টা করছেন মোদি: মমতা

সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় সরকারের প্রতি জামায়াত আমিরের আহ্বান

আপলোড সময় : ০২:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬