ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীর বিরোধে মরদেহ দাফনে বাধা, পরে রাস্তা খুলে দেওয়া হয়

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ১২:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • ২০৯ Time View

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে প্রতিবেশীর সঙ্গে বিরোধের কারণে বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে আব্দুল সালাম নামে এক ব্যক্তির মরদেহ কবরস্থানে নিয়ে যেতে সমস্যা হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, আব্দুল সালাম (৬০) গত রোববার বিকেল ৩টার দিকে অসুস্থ হয়ে মারা যান। তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হলেও রাতের বেলায় দাফনের প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। সোমবার সকালে মরদেহ দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু রাস্তা বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

বিলপালিমা গ্রামের মাতবর মোজাফফর হোসেন বলেন, প্রতিবেশীদের রাস্তা বের করে দিতে বলা হলেও তারা সাড়া দেননি। পরে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে রাস্তার মাঝখানে থাকা ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করেন।

সালামের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ জানান, এলাকাবাসীর সহায়তায় পরে মরদেহ দাফন করা সম্ভব হয়েছে। ভাইয়ের জানাজা রোববার রাতেই হওয়ার কথা ছিল, কিন্তু রাস্তা বন্ধ থাকায় তা সম্ভব হয়নি।

বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, আব্দুল সালামের মৃত্যু হওয়ার পর দাফনের জন্য রাস্তা দিয়ে মরদেহ নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। স্থানীয় মাতবরদের উদ্যোগে পরে রাস্তা খুলে দেওয়া হয় এবং জানাজা ও দাফন সম্পন্ন হয়।

কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ঘটনাটি শুনেছি এবং মরদেহ দাফন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের প্রথম বহুজাতিক বিমান মহড়ায় অংশগ্রহণ

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীর বিরোধে মরদেহ দাফনে বাধা, পরে রাস্তা খুলে দেওয়া হয়

আপলোড সময় : ১২:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬