ঢাকা ০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আট বিভাগে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

  • অনলাইন ডেক্স
  • আপলোড সময় : ০২:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • ২০২ Time View

চট্টগ্রামে সাইবার পুলিশ কেন্দ্র ও ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের আটটি বিভাগীয় সদরে দ্রুত ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগার স্থাপন করা হবে। তিনি সাইবার অপরাধ শনাক্তকরণ এবং ডিজিটাল আলামত বিশ্লেষণের জন্য কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত তদন্ত সক্ষমতা বাড়ানোর উদ্যোগের কথাও উল্লেখ করেন।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর পুলিশ লাইন্সের দামপাড়ায় উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, কোরিয়া প্রজাতন্ত্রের সরকারের সহযোগিতায় নির্মিত এই ভবন ও পরীক্ষাগার পুলিশের প্রযুক্তিনির্ভর অপরাধ তদন্তে নতুন সক্ষমতা যুক্ত করবে।

মন্ত্রী বলেন, সাইবার পুলিশ অফিস ও ডিজিটাল ফরেনসিক ল্যাব উদ্বোধন করা হয়েছে এবং কোরিয়া প্রজাতন্ত্রের সরকার ও আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা কোইকার আর্থিক ও কারিগরি সহায়তায় এই কাজটি সম্পন্ন হয়েছে।

নতুন ডিজিটাল ফরেনসিক পরীক্ষাগারটি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) নেতৃত্বে পরিচালিত হবে এবং ডিজিটাল আলামত বিশ্লেষণ ও পরীক্ষার ক্ষেত্রে পুলিশের বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল দুনিয়ায় সাইবার স্পেস ব্যবহার করে নানা অপরাধ সংঘটিত হচ্ছে, তাই ডিজিটাল ফরেনসিক ল্যাব অপরাধ প্রতিরোধ ও দমনের জন্য অপরিহার্য। তিনি বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য বৈজ্ঞানিক বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, পুলিশ অপরাধ দমনে সর্বাত্মক প্রচেষ্টা নিচ্ছে এবং গ্রেপ্তার করতে গিয়ে যদি কেউ আসামিকে সহায়তা করে, তবে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
Tag :
জনপ্রিয় সংবাদ

পুরো প্রজন্মকে ভয় দেখানোর চেষ্টা করছেন মোদি: মমতা

আট বিভাগে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

আপলোড সময় : ০২:৫০:২১ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬