ফরিদপুর-৪ আসনে বিএনপির অবস্থান আরও সুসংহত করার আহ্বান জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমরা চাই ফরিদপুরের এই অঞ্চলে বিএনপি যেন সুসংগঠিত হয়ে আরও অনেক দূর এগিয়ে যায়।’
বুধবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা থেকে চরভদ্রাসন উপজেলায় আয়োজিত একটি কর্মসূচিতে যোগদানের উদ্দেশে যাওয়ার পথে ভাঙ্গায় সংক্ষিপ্ত যাত্রাবিরতিকালে তিনি এসব কথা বলেন।
যাত্রাবিরতিকালে ফরিদপুর জেলা বিএনপি, ভাঙ্গা উপজেলা বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান।
রিজভী আরও বলেন, দেশের কিছু কিছু এলাকায় বিএনপির শক্ত অবস্থান থাকা সত্ত্বেও নির্বাচনে ফল আনা সম্ভব হয়নি। তবে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সাধারপুর-চরভদ্রাসন) এলাকাটি অত্যন্ত জটিল ও রাজনৈতিকভাবে স্পর্শকাতর হওয়া সত্ত্বেও বাবুল ভাই বলেই সেখানে সফলতা অর্জিত হয়েছে।
এ সময় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম খান বাবুলসহ জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনলাইন ডেক্স 

























